প্রিমিয়ার ডিভিশন হকিতে রেলওয়ে স্পোর্টিং ক্লাবকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। রবিবার মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে দলের হয়ে গোল করেন শুভ, মানপ্রিত সিং, বিশাল, রকিবুল ও জগজিত সিং।
এদিন প্রথমার্ধের খেলায় আল নাহিয়ান শুভ ও মানপ্রিত সিংয়ের গোলে ২-০ তে লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় ঢাকা ওয়ান্ডারার্স।
প্রথমার্ধে এগিয়ে থাকা ওয়ান্ডারার্স দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণের ধার আরও বাড়ালে দ্বিতীয়ার্ধের শুরুতেই বিশালের গোলে ৩-০ তে লিড পায়। এরপর ওয়ান্ডারার্সের হয়ে রকিবুল ও জগজিত সিংহ আরও দু’বার রেলওয়ের জালে বল জড়ালে ৫-০ তে বিধ্বস্ত হয় রেলওয়ে।