দুই প্রকল্পে ২১ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

দুটি প্রকল্পে ২১ কোটি ৩০ লাখ ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। এর মধ্যে রিজিওনাল ওয়েদার এন্ড ক্লাইমেট সার্ভিস প্রজেক্টে ১১ কোটি ৩০ লাখ এবং কলেজ শিক্ষার উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ দেয়া হবে।
 
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্বাব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যআয়ের দেশে উপনীত হতে বাংলাদেশকে অগ্রাধিকারের বিষয়গুলোতে দৃষ্টি দিতে হবে। এরসাথে দক্ষ ও যোগ্য কর্মশক্তি তৈরী করতে হবে।
 
বোর্ড সভায় অনুমোদিত প্রকল্প দুটির মাধ্যমে আধুনিক হাইড্রো-মেথডলজিক্যাল আবহাওয়ার পূর্বাভাস দেয়া এবং কলেজ শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হবে বলে চিমিয়াও ফান উল্লেখ করেন।