জয়যাত্রা প্রিমিয়ার লীগ (জেপিএল) স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো ঢাকা টিউটেরিয়াল স্কুল। রবিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা টিউটেরিয়াল স্কুল।
র্নিধারিত ছয় ওভারে তারা ২উইকেটে ১২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২২বলে ৯৮রান করেন রাকিব। জয়ের জন্য ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৪উইকেটে মাত্র ৬২ রান সংগ্রহ করে মেট্রো পলিটন স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ২২রান করেন রাজিব।
ঢাকা টিউটেরিয়ালের পক্ষে ৩০রানে ৩উইকেট পান সোহেল।
ম্যান অব দ্য ফাইনাল ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খন্দকার রাকিবুল ইসলাম (রাকিব)।
চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পায় ট্রফি, মেডেল ও ৫০ হাজার টাকার প্রাইজমানি। এছাড়া, রানার্স আপ দল পায় ট্রফি, মেডেল ও ২৫হাজার টাকার প্রাইজমানি।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, এমপি। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মো: জালাল ইউনুস, লোকমান হোসেন ভুইয়া, পরিচালক, বিসিবি, মো: ইসমাইল হায়দার মল্লিক, পরিচালক, বিসিবি, নিজাম উদ্দিন সুজন, সিইও, বিসিবি, শহীদুল ইসলাম, ব্যবস্থপনা পরিচালক, ইষ্ট-এশিয়া গ্রুপ ও বাংলা টিস্যু ও ইমতিয়াজ সুলতান জনি, বিশিষ্ট শিল্পপতি।
আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মীর মোতাহার হাসান ও সদস্য সচিব শফিকুল ইসলাম শামীম।