হবিগঞ্জে নির্বাচনী সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় একজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
 
রবিবার দিবাগত রাতে উপজেলার শেখেরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মনির (১৪) উপজেলার মধ্যনরপতি গ্রামের আরজু মিয়ার ছেলে।  
 
জানা গেছে, ওইদিন রাতে ৬ নম্বর সদর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান লিয়াকত হাসানের সমর্থকরা বিজয় মিছিল করে। মিছিল থেকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু বাঁধে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মনির মারা যান।
 
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।