রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 
রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকের সঙ্গে ভ্যানগাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ছয়টার দিকে মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের কালারদুয়াল এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ভ্যানচালক আবদুস সামাদ মোল্লা ও আবদুল রহিম সরদার।
 
স্থানীয়দের ভাষ্যে, বাগমারা মোড় থেকে ভ্যানটি রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। ভ্যানটি কালারদুয়াল এলাকায় পৌঁছালে বরিশাল থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়।
 
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত্ হোসেনের ভাষ্য, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।