কুমিল্লা সদর উপজেলার সৈয়দপুরে ট্রাকচাপায় দুই অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম (৩৫) বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের বাসিন্দা। অপর যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।