কুষ্টিয়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সেলিম হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।সেলিম সদর উপজেলার শিমুলিয়া এলাকার রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকালে বাড়ি থেকে ইটভাঙ্গার গাড়ি চালিয়ে সেলিম সদর উপজেলার ভাদালিয়া যাচ্ছিলেন। কাথুলিয়া নামক স্থানে পৌঁছালে গাড়িটি উল্টে যায়। এ সময় তিনি ছিটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।