গাজীপুরে গৃহবধূ হত্যা: যুবকের মৃত্যুদণ্ডাদেশ

গাজীপুরে গৃহবধূকে হত্যার দায়ে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন ওরফে নুরে আলম ওরফে নুরা (২২) জেলার কাজিগঞ্জ থানার বড়াইত গ্রামের বাসিন্দা।
 
সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘাষণা করেন।
 
গাজীপুরের জজ কোর্টের পিপি হারিছ উদ্দিন আহমেদ জানান, ২০১৫ সালের ৩১ মার্চ কালিগঞ্জ থানার শাওরাইত গ্রামের শাহাবুদ্দিনে স্ত্রী মিনারা বেগমকে (৩৫) পূর্ব শক্রতার বশবর্তী হয়ে নুরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে অতিরিক্তি রক্তক্ষরণে ঘটনাস্থলেই গৃহবধূ মিনারা মারা যান।
 
এ ঘটনায় নিহতের মেয়ে আয়েশা বেগম বাদী হয়ে নুরাকে অভিযুক্ত করে একটি মামলা করেন। পুলিশ নুরুলকে গ্রেফতার করে। ২০১৫ সালের ১০ জুলাই তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জসিট দাখিল করেন। শুনানি শেষে আদালত চার্জসিট আমলে নেয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।