অর্থমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেন্ডার আই ইগনেতোভে।
 
রবিবার সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন ইগনেতোভে। এ সময় অর্থমন্ত্রীর রাশিয়া সফর নিয়ে আলোচনা হয়। 
 
এছাড়াও রাশিয়া বাংলাদেশ বাণিজ্যিক সহায়তার বিষয়েও কথা হয়। রূপপুর পারমানিব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়েও এ সময় কথা হয় বলে জানা গেছে।