নাগেশ্বরীতে ট্রলি চাপায় শিশু নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রলি চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শহিদুল ইসলাম শহীদ (১০) বদিজামাপুরের মজিবুল ইসলামের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহিদুল পৌরসভার পয়রাডাঙ্গা-ফকিরের হাট সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রলি তাকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক ট্রলি ফেলে পালিয়ে যায়।