সাভারের আশুলিয়ার পলাশবাড়িতে একটি হোটেলে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, রবিবার সকাল সাড়ে ছয়টায় ‘ককটেল জাতীয়’ বিস্ফোরক বস্তু খুলতে গিয়ে এ বিস্ফোরণ ঘটেছে।
পুলিশ জানায়, আহত ছমির উদ্দিন, বিল্লাল হোসেন ও জয়নাল (৫০) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছমির উদ্দিনের বা হাতের কবজি ও ডান হাতের একটি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত বিল্লাল ও জয়নাল জানান, পরোটা ভাজার সময় আচমকা বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। এ সময় হোটেল ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীনুল কাদির (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে।