চলতি মাসের দ্বিতীয় পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি সুজা। নিজের সদ্যোজাত সন্তানের ছবিও টুইটারে পোস্ট করেছেন রিতেশ।
মাত্রই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জেনেলিয়া। পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পরে বাড়ির সামনে পুরো পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দি হয় রিতেশ-জেনেলিয়া পরিবার। সেই ছবি পোস্ট করে রিতেশ তার টুইটার অ্যাকাউন্ট থেকে বলেন, আমাদের শুভকামনা ও ভালোবাসা দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ। মা ও সন্তান দুইজনই বেশ ভালো আছে। জি নিউজ।