তামিমের সেঞ্চুরিতে সুপার লিগে আবাহনী

তামিমের সেঞ্চুরিতে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী। ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) কে নয় উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ নিশ্চিত করে আবাহনী।
 
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী। ওপেনিং ব্যাটসম্যান রাজিন সালেহর ৯৫ রান স্বত্ত্বেও পুরো ৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২০৫ রান করে। সাকিব আল হাসান তিনটি এবং তাসকিন ও আবুল হাসান দুটি করে উইকেট নেন। জবাবে বৃষ্টির কারণে কমে আসা ১৭০ রানের লক্ষ্য মাত্র ২৬.৪ ওভার ব্যাটিং করে পেরিয়ে যায় আবাহনী। তামিম ৮৬ বলে ১০৫ রান করেন যার মধ্যে রয়েছে ১১টি চার ও ৪টি ছক্কা। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৭০ বলে ৫৩ রান করেন। 
 
এই জয়ে চতুর্থ দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করলো আবাহনী। সবার আগে প্রাইম দোলেশ্বর সুপার লিগ নিশ্চিত করেছে। অন্য দুটি দল হচ্ছে লিজেন্ড অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব।