পবিত্র মাহে রমজান মাসের শুরুতেই দেখা মিলবে স্বস্তির বৃষ্টি। আর মাসের অর্ধেকটা সময়জুড়েই চলবে এ বৃষ্টি।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানা গেছে, জুন মাসের অর্ধেকের বেশি দিন বৃষ্টি হবে সারা দেশে। এর মধ্যে ঢাকা বিভাগে বৃষ্টি হবে ১২ থেকে ১৬ দিন। এ সময় ৩১০ থেকে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে। সিলেটে ১৮ থেকে ২২ দিনে ৫৭০ থেকে ৬৯৪ মিলিমিটার বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে ১৫ থেকে ১৯ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৩০ থেকে ৬৫০ মিলিমিটার। এ ছাড়া ময়মনসিংহে ১২ থেকে ১৮ দিনে ৩৫৪ থেকে ৪৩৫ মিলিমিটার; রংপুরে ১৩ থেকে ১৭ দিনে ৩৫৫ থেকে ৪৩৫ মিলিমিটার; বরিশালে ১৪ থেকে ১৮ দিনে ৪৩৫ থেকে ৫৩০ মিলিমিটার এবং রাজশাহীতে ১০ থেকে ১৪ দিনে ২৭০ থেকে ৩৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
সবচেয়ে কম বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে। এ অঞ্চলে জুনের ১২ থেকে ১৬ দিন বৃষ্টি হতে পারে। এর পরিমাণ হবে ২৭০ থেকে ৩৩০ মিলিমিটার।