রাজশাহী বিশ্ববিধ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের আশ্বাস কার্যকর না করলে কাঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সমানে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এর আগে গত ১৪ মে স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে এসে ‘দ্রুত’ বিচারের আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাসে ১৭ মে চলমান আন্দোলন স্থগিত করে সমিতি।
মানববন্ধনে অধ্যাপক শাহ্ আজম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আমাদের আশ্বাস দেয়ায় আমরা আন্দোলন স্থগিত করেছিলাম। মামলার অগ্রগতিতে আমরা পুরোপুরি সন্তোষ্ট হতে পারছি না। যদি শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।’
গত ২৩ এপ্রিল অধ্যাপক রেজাউলকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ দাবি করছে, জেএমবি সদস্যরা এ হত্যায় জড়িত। একজন ‘জেএমবি’ সদস্য এ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিল।