দেখা মিলেছে চাঁদের, আজ থেকে রোজা

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রোজা। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।

 

রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হচ্ছে তারাবি নামাজের জামাত। সোমবার দিবাগত শেষ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সেহরি খাবেন।

 

সোমবার সন্ধ্যায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।