বেসিক ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় ব্যবসায়ী গ্রেফতার

বেসিক ব্যাংকে জালিয়াতি মামলায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ব্যবসায়ীর নাম মো. সাবির হোসেন। সোমবার দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান তাকে গ্রেফতার করেন।
 
সাবির হোসেন এআরএসএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮৪ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২২ সেপ্টেম্বর দুদক মামলা করে দুদক।
 
প্রসঙ্গত, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। ৫৬ মামলায় মোট আসামি ১২০ জন। আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন, ১১ জন সার্ভে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বাকিরা ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক।
 
মামলাগুলোতে মোট দুই হাজার নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। ওই সব মামলায় ইতিমধ্যে ব্যাংকটির ৫ কর্মকর্তা ও তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুদক।