গুইমারায় বজ্রপাতে স্কুল শিক্ষক নিহত

খাগড়াছড়ি জেলার  গুইমারায় বজ্রপাতে রাজীব কুমার ধামাই (৪১) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।  এ ঘটনায় ইসরাত জাহান এ্যাপি (৩৫) নামে একই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষিকা আহত হয়েছেন।তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার বিকেল সোয়া ৪টার দিকে  গুইমারা উপজেলার দুর্গম দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
রাজীব কুমার ধামাই বাইল্যছড়ি মন্দিরপাড়ার প্রয়াত অতিরাম ধামাইর ছেলে এবং দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অন্যদিকে আহত ইসরাত জাহান এ্যাপি মাটিরাঙ্গার  মুসলিমপাড়ার মনিরুজ্জামানের  স্ত্রী।
 
জানা গেছে, সোমবার বিদ্যালয় ছুটি শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শিক্ষকরা। বৃষ্টি আসলে তারা একটি  দোকানে আশ্রয় নেন।  এ সময় হঠাৎ বজ্রপাতে রাজিব কুমার ধামাই ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার সহকর্মী এ্যাপি গুরতর আহত হন।