ভারতে প্রথমবারের মতো দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ইডেন গার্ডেন্স। কলকাতায় রাজ্যের ঘরোয়া সুপার লিগের ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে দিবা-রাত্রির। আর এই ম্যাচটি খেলা হবে গোলাপী বলে।
পশ্চিম বঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিএবি এর সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘সামনে এগিয়ে যেতে গোলাপি বলের ক্রিকেট অবশ্যই নতুন একটি পথ। গত বছর অস্ট্রেলিয়াতেও এই বলের টেস্ট দারুণ সাড়া জাগিয়েছিল। আমাদেরও নতুন কিছুকে গ্রহণ করা উচিত। আর সুপার লিগের ফাইনাল আলোর নিচে আয়োজন করার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের দিবা-রাত্রির টেস্ট আয়োজনের পরীক্ষা সেরে রাখবো।
বিষয়টি দারুণ অভিজ্ঞতা হবে বলেও মন্তব্য করেন তিনি।