শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ডে ট্রাকের কেবিনে হাত-পা বাঁধা ট্রাক মালিক আব্দুল মজিদের (৫২) লাশ পাওয়া গেছে। তিনি সাভারের আশুলিয়া থানার খেরুয়া গ্রামের আশরাফ আলীর পুত্র।
মজিদের পুত্র রাজিব হোসেন জানান, সোমবার রাতে তার বাবা ট্রাকযোগে ঢাকা থেকে বৈদ্যুতিক মালপত্র নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত আড়াইটার দিকে ট্রাক চালক জহির (২৮) মোবাইল ফোনে তাদের এক আত্মীয়কে জানান, মজিদের সঙ্গে তার মনোমালিন্য হয়েছে। তার অবস্থা খারাপ। তিনি উথলী বাসস্ট্যান্ডে ট্রাকের কেবিনে আছে। পরে পরিবারের সদস্যরা ট্রাকের কেবিনের ভিতর রশি দিয়ে হাত-পা বাঁধা মজিদকে পাওয়া যায়। মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকের চালক জহির ও হেলপার তার বাবাকে হত্যা করে পালিয়ে গেছে।