সিরাজগঞ্জের চৌহালীর মুরাদপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ইলিম মোল্লা (২৮) বিশা মোল্লার ছেলে। এসময় তার সঙ্গে থাকা ৪টি গরুও মারা গেছে।
নিহতের চাচা ঘোরজান ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রমজান আলী জানান, মঙ্গলবার দুপুরে মাঠে গরু চড়াতে গেলে বৃষ্টি শুরু হলে ইলিম তা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সেই সময় বজ্র বৃষ্টি হলে ঘটনাস্থলেই সাথে থাকা ৪টি গরু সহ সে মারা যায়।
পরে এলাকাবাসী লাশ দেখে নিকট জনদের খবর দিলে তা উদ্ধার করা হয়। রমজান আলী জানান, ইলিমের মৃত্যুতে পরিবারটি সহ এলাকার সবার মাঝে শোক বইছে। পাশাপাশি প্রায় ২ লাখ টাকা মূল্যের ৪টি গরু মারা যাওয়ায় অসচ্ছল কৃষক পরিবারটি পথে বসার উপক্রম হয়েছে।