শেখ হাসিনা ৬ দফার পূর্ণতা দিয়েছেন : যুবলীগ চেয়ারম্যান

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন ৬ দফার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালির জাগরনের যে বীজ অংকুরিত করেছিলেন তা ‘জনগনের ক্ষমতায়নের’ মাধ্যমে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার পূর্ণতা দিয়েছেন।
 
মঙ্গলবার সকালে ৬ দফা দিবস উপলক্ষ্যে কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
যুবলীগ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশের মানুষের অন্তরের কথা বুঝতেন বলেই তার প্রণিত ৬দফা দাবি মানা মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়। তার পূর্বে অনেক বড় বড় নেতা এদেশে নেতৃত্ব দিলেও মানুষের মনের কথা বুঝতেন না বলেই তারা মানুষের অধিকার আদায়ে সফলতা পায়নি।
 
রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার যোগ্য উত্তরাধিকার ধারন করে মানুষের প্রাণের কথা, মনের কথা বুঝেন বলেই তিনি আজ সারা বিশ্বের নন্দিত ও সফল রাষ্ট্রনায়ক। দেশের মানুষের সবচেয়ে আপনজন।
 
জনগণের মনের ভাষা, চোখের ভাষা অন্তরের কথা বুঝতে পারেন না বলেই এককালের বিরোধী দলীয় নেত্রী ও তিন বারের প্রধানমন্ত্রী হয়েও বেগম খালেদা জিয়া বার বার আন্দোলনে ব্যার্থ হচ্চেন। জনগন দ্বরা প্রত্যাখ্যাত হচ্ছেন। আর এ কারণেই জনগনের সমর্থন আদায়ের পরিবর্তে তাকে বেছে নিতে হচ্ছে গুপ্ত হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ সহ গণবিরোধী সন্ত্রাসী কর্মকান্ডকে।
 
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাদ, মুজিবুর রহমান চৌধুরী, আবদুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আসাদুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, সুবাস চন্দ্র হাওলাদার, ড. সাজ্জাত হায়দার লিটন, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় নেতা রওশন জামির রানা, মনিরুল ইসলাম হাওলাদার,  মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাফ হোসেন স্বপান, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, এনামুল হক আরমান, মোরসালিন আাহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহম্মেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ।