প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগের ম্যাচের প্রথমার্ধ শেষে সফরকারী তাজিকিস্তানের বিপক্ষে বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে তাজিকিস্তান।
 
সফরকারীদের সেই চাপ ভেঙ্গে আক্রমণ করতে থাকে স্বাগতিকরাও। তবে স্বাগতিকদের এই প্রচেষ্টা ব্যর্থ হয় প্রথমার্ধের ৮ মিনিটেই। কেননা রায়হানের ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকে তাজিক ডিফেন্ডার নাজারভ আকতাম বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে সম্পুর্ণ পরাস্ত করে দলকে ১-তে লিড পাইয়ে দেন।
 
তবে গোল পরিশোধের সুযোগ পেয়েছিল বাংলাদেশও। কাউন্টার আক্রমণে গিয়ে ১৯ মিনিটে নাবিব নেওয়াজ জীবন তাজিক ডি-বক্সের বাইরে থেকে গোলবারে জোড়ালো শট নিয়েছিলেন। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক মাহকামোভ আব্দুয়াজিজ।
 
৪২ মিনিটে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের সোহেল রানা। ডি-বক্স লাইনের একেবারে উপর থেকে পাওয়া বলটি শট নিয়েছিলেন জালে কিন্তু শটটি এতই দুর্বল ছিল যে গোল হবার জন্য যথেষ্ট নয়।