দিনাজপুরের কাহারোলে ট্রাক্টর চাপায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মৎস্য খামার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাহারোল থানার উপ-পরিদর্শক মো. এরশাদ জানান। নিহত হিমু উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের দেওনা ঘাটা গ্রামের হেলালের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বলেন, বেলা ১১ টার দিকে কাহারোল-সেতাবগঞ্জ সড়ক পারাপারের সময় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই হিমুর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।