ফেনীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করায় হামলা, ওসিসহ আহত ১২

ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাঈদ আনোয়ারকে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করেছে।
 
এ সময় তার বাড়ির লোকজনের হামলায় ওসিসহ ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এদিকে তার গ্রেফতারের প্রতিবাদে সমর্থকরা সড়ক অবরোধ করে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে।
 
জানা গেছে, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ৮ মামলার আসামি সাঈদ আনোয়ারকে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করতে তার বাড়ি সোনাপুর গ্রামে যায়। এ সময় তাকে গ্রেফতার করলে বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। হামলায় সোনাগাজী মডেল থানার ওসিসহ ১০-১২ জন পুলিশ সদস্য আহত হন। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় অস্ত্র, চাঁদাবাজী, বোমা হামলা ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে তার সমর্থকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
 
সোনাগাজী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর সত্যতা নিশ্চিত করেছে।