রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) বিভিন্ন থানা পুলিশ।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত লালবাগ, মতিঝিল, রমনা, মিরপুর, ওয়ারী, তেজগাঁও এবং গুলশান বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২১৫ পিস ইয়াবা, এক কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ১৫ পিস ইনজেকশন, ২৪ বোতল ফেনসিডিল ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সকালে ডিএমপি মিডিয়ার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।