'সন্ত্রাস নির্মূলে সৌদিকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ'

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'সন্ত্রাস নির্মূলে সৌদি আরব যে উদ্যোগ নিয়েছে তাতে সহায়তা দিতে বাংলাদেশ সব সময় প্রস্তুত রয়েছে। শুধু সৌদি আরবে নয়, সারা বিশ্বেই জঙ্গিবাদ নির্মূল করে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করবে বাংলাদেশ।'  
 
বুধবার দুপুর দেড়টার পর গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 
 
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর কোনো সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে উদ্যোগ নেয়নি। কিন্তু ১৯৯৬ সালে আমি ক্ষমতায় আসার পর সেনাবাহিনীদের বিভিন্ন দেশে শান্তি মিশনে পাঠিয়েছি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সব উদ্যোগ ভেস্তে দিয়েছে। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এখনও ব্যবস্থা নিচ্ছে।