ফেনীতে রমজানে নির্ভেজাল খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রয় করছে কিনা তা সরজমিনে দেখার জন্য জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বুধবার দুপুরে শহরের বড় বাজার পরিদর্শন করেছেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট রানু আরা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার, ফেনী পৌরসভার কাউন্সিলর মো. সাইফুর রহমান, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফারুক হারুন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল বাচ্চু, ব্যবসায়ী নেতা আবুল কাশেমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শহরের বড় বাজারের পাইকারী ও খুচরা বাজারে সবজি, মাছ, মাংস ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান পরিদর্শন করেন।
তিনি এ সময় ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষার জন্য মূল্য তালিকা ঝুলিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন।