নাচোলে পিকাপের ধাক্কায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় জুঁই নামে ছয় বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। শিশুটি নাচোল পৌর এলাকার গুঠইল গ্রামের বাবুল আখতারের মেয়ে।
 
এলাকাবাসী জানায়, বুধবার সকাল সাড়ে আটটার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুর নামক স্থানে শিশুটি তার ফুফুর বাড়ি যাচ্ছিল। এ সময় একটি পিকাপ-ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে নাচোল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ পিকাপ ভ্যান ও ভ্যানে থাকা আম ব্যবসায়ী গোমস্তাপুর উপজেলার ঘাটনগর গ্রামের মিঠুন আলীকে (২৪) আটক করেছে।
 
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দিন জানান, পিকাপের চালক সেলিমকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।