জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে দুইজন নিহত হয়েছে।
বুধবার দুপুরে সীমান্তবর্তী পাথরের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমারেরচর গ্রামের আবদুল লতিফ (৬০) ও পাথরেরচর গ্রামের জহুরুল হক (৫০)।
দেওয়ানগঞ্জ থানার ওসি মুস্তাছিনুর রহমান বলেন, মঙ্গলবার রাতে বন্য হাতির দুটি পাল পাহাড়ি জঙ্গল থেকে মাখনেরচর, কুমারেরচর ও পাথরেরচর গ্রামে এসে তাণ্ডব শুরু করে। হাতির পাল গ্রামের প্রায় দুই হেক্টর জমির পাট নষ্ট করে। দুপুরের পর স্থানীয়দের সঙ্গে আবদুল লতিফ ও জহুরুল বন্য হাতি তাড়াতে যান। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই জহুরুলের মৃত্যু হয়। আর আহত আব্দুল লতিফ হাসপাতালে নেয়ার পথে মারা যান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ১৫০টি হাতি ওই তিন গ্রামে অবস্থান করছে। গ্রামবাসী আতঙ্কে রয়েছে বলে জানান তিনি।