চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ থেকে নেমে নৌকার ওঠার সময় জোয়ারের পানিতে ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাইছরি ইউনিয়নের লস্কর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমগির হোসেন (৪০) ও মো. আনিস হোসেন (৩০)। অন্য। এক শ্রমিকের নাম জানা যায়নি। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সীতাকুণ্ড থানার ওসি ইত্তেখার হাসান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে।