খুলনা মহানগরীর আড়ংঘাটায় নিখোঁজের তিনদিন পর হাশমি (৯) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আড়ংঘাটার কাতিকূল গ্রামের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু হাশমি সরদার ডাঙ্গা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে আটটায় এলাকাবাসীর খবরে তার বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করা হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার তদন্ত চলছে।’
উল্লেখ্য, শিশু হাশমি তিনদিন আগে নিখোঁজ হন। বুধবার নিখোঁজের বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়।