রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর কোতোয়ালী থানাধীন ওয়াইজ ঘাট ফলের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ সকালে ওই এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আহত হয়ে রাস্তায় পড়ে ছিল। পথচারী রুমন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে দায়িত্বরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।