ইমেইল হ্যাক করে প্রতারণার অভিযোগে নাইজেরিয়ার এক নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন-কিংন্সলে লিভিংস্টোর্ম ও বাংলাদেশি নারী সোনিয়া শারমিন।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড লিগ্যাল শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতরা বিত্তশালী ব্যক্তিদের ইমেইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জালিয়াতি করে অর্থ লেনদেন করে। এরপর সেই অর্থ বিদেশে অ্যাকাউন্টে পাচার করে দেয়। এসব তথ্য যাচাই করে তাদের গ্রেফতার করা হয়েছে।