মুরাদনগরে ১২ শ ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ, আটক ১

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আমদানি নিষিদ্ধ ১২ শ ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এ সময় ফেন্সিডিল বহনকারী মাইক্রোবাসটি জব্দ করে এর মালিককে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
 
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছালিয়াকান্দি বাজারে এ অভিযান চালায় পুলিশ। এসব ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। আটক জহিরুল ইসলাম (৩৯) চাদঁপুর জেলার শাহরাস্তি থানার বাসিন্দা।
 
পুলিশ দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে মাদক দ্রব্য আইনে মামলা করেছে।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।