ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে হোটেল শ্রমিক ইব্রাহীম মাতুব্বরের (২৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের পুকুরে ডু্বে তিনি মারা যান । ইব্রাহীম নগরকান্দা উপজেলার বনশ্রীবদ্দী গ্রামের সাহেদ মাতুব্বরের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বিশ্বরোড সংলগ্ন দুদু মিয়ার হোটেলে কাজ করতেন ইব্রাহীম। দুপুরে সহকর্মীদের সঙ্গে গোসলের জন্য পুকুরে নামে। কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও ইব্রাহীম দোকানে না ফেরায় স্থানীয় লোকজন পুকুরে উদ্ধার অভিযান চালায়। ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান শেষে পুকুর হতে তার মৃত দেহ উদ্ধার করা হয়।