জয়ে শুরু ফেদেরারের

ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেই জয় পেলে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ী রজার ফেদেরার। তবে প্রথমেই তাকে মুখোমুখি হতে হয় বৃষ্টির। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডনের প্রস্তুতিতে জার্মানির মার্সিডিস কাপে অংশ নেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
 
বৃষ্টির বাধা উপেক্ষা করে মার্কিন তরুণ টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ফেদেরার। এর আগে বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ২২ মিনিট যেতেই প্রথম দিনের খেলা স্থগিত করা হয়েছিল। বিরতির আগে আঠার বছর বয়সী ফ্রিটজের বিপক্ষে প্রথম সেটে ৪-৩ গেমে এগিয়ে ছিলেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
 
সেমি নিশ্চিতের ম্যাচে জার্মানির ফ্লোরিয়ান মেয়ারের মুখোমুখি হবেন ফেদেরার।  পিঠের ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেন মিস করেন ফেদেরার।
 
তবে উইম্বলডনে নিজের সেরাটা দিতে মরিয়া এই সুইস তারকা।
 
উম্বলডন ওপেনে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ফেদেরার। সে লক্ষ্যে মার্সেডিস কাপ টুর্নামেন্টে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ৩৪ বছর বয়সী এ টেনিস তারকা।
 
আগামী ২৭ জুন লন্ডনে ১৩০তম উইম্বলডনের পর্দা উঠবে।