এসপি বাবুল আক্তারের বাসায় আইজিপি

 
মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত মাহমুদা খানম মিতুর স্বামী এসপি বাবুল আক্তারের রাজধানীর বনশ্রীর বাসা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, একজন পুলিশ সুপারের স্ত্রীর এভাবে খুন হওয়ার ঘটনা অত্যন্ত কাপুরুষোচিত ও বর্বরোচিত। তিনি এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। আইজিপি এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
 
আইজিপি বাবুল আক্তারের দুই সন্তান ও পরিবারের অন্যান সদস্যদের খোঁজখবর নেন। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় আইজিপি পত্মী বেগম শামসুন্নাহার রহমান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।