জেলা জজ ও সমপর্যায়ের বিচারকদের মধ্যে ১৫টি নতুন গাড়ী বিতরণ করা হয়েছে। এসব গাড়ির মূল্য হচ্ছে প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে খোলা চত্বরে আনুষ্ঠানিকভাবে বিচারক ও তাদের প্রতিনিধিদের কাছে গাড়িসহ চাবি হস্তান্তর করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান খান, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, লজিস্টিক সাপোর্ট বিচার বিভাগের কাজের গতিশীলতা আরও বৃদ্ধি করবে। আশা করি বিচারকরা এসব গাড়ী ব্যবহারে অত্যন্ত যতœবান হবেন।
প্রসঙ্গত মুন্সীগঞ্জ, গাজীপুর, ফেনী, মৌলভীবাজার, চট্টগ্রাম, সুনামগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, গাইবান্ধা, ভোলা, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসূমহে এসব গাড়ি প্রদান করা হয়েছে। ১৫টি গাড়ির মধ্যে ১০টি মাইক্রোবাস ও ৫ টি সিডান কার রয়েছে।