প্রভাষক কৃষ্ণা কাবেরী হত্যায় অভিযোগপত্র দাখিল

আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী বাইন হত্যা মামলায় কে এম জহিরুল ইসলাম পলাশকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
 
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন এ অভিযোগপত্র দাখিল করেন।
 
অভিযোগপত্রে মারুফ হায়দার নামের এক আসামিকে অব্যাহতির আবেদন করা হয়েছে। অভিযোগপত্রটি গত ৩০ মে আদালতে দাখিল করা হলেও বৃহস্পতিবার আদালত সূত্রে তা জানা গেছে।
 
গত বছর ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ৩/১২ ইকবাল রোডে নিজ বাসায় খুন হন বিআরটিএর উপপরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা কাবেরী বাইন। ওই ঘটনায় সীতাংশু শেখর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।