গফরগাঁওয়ে বিজিবির গুলিতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিজিবির গুলিতে আহত ছাত্রলীগ নেতা নাজমুল হাসান (২৫) মারা গেছে। ৪ জুন ইউপি নির্বাচনে  সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষের সময় বিজিবির গুলিতে আহত  হন উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হাসান।
 
বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে উপজেলা ছাত্ররীগের সভাপতি মেহেদী হাসান সানিল।