লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত. শারমিন (৮) রাখালিয়া গ্রামের সানাউল্যার মেয়ে।
শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে রাখালিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় ইউপি সদস্য আবদুল আহাদ মুরাদ চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে পরিবারের সদস্যদের অগোচরে শারমিন পুকরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।