মাগুরা জেলায় জামায়াতের তিন নেতা-কর্মীসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। তিনজন বাদে গ্রেফতার অন্যরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান অব্যাহত আছে।