গুলিস্তানে পুলিশ ও হকারদের সংঘর্ষ চলছে

রাজধানীর গুলিস্তানে ফুটপাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ব্যাপক সংঘর্ষ চলছে। 
 
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের পাশে মেয়র হানিফ ফ্লাই ওভারের নিচে এ ঘটনা ঘটে।
 
IMG0
 
উচ্ছেদের প্রতিবাদে হকাররা পুরাতন কাঠ, চেয়ার-টেবিল জড় করে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ টিয়ারশেল ছুড়ে হকারদের ছত্রভঙ্গ করে। 
 
IMG1
 
এখন পর্যন্ত গুলিস্তানের বিভিন্ন এলাকায় হকারদের সঙ্গে পুলিশের থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।