বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭২ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার নয়টি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৪ জন নিয়মিত মামলার আসামি।
পুলিশ জানায়, নয়টি থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটকদের আদালতে পাঠানো হয়েছে।