ইন্টারনেটে ভাইরাল নভ্যা-আরিয়ানের অন্তরঙ্গ মুহূর্ত

আবারও ইন্টারনেটে ভাইরাল হলো অমিতাভ বচ্চনের নাতনি আর শাহরুখ খানের বড় ছেলের অন্তরঙ্গ মুহূর্তের ছবি! তবে এবার নভ্যা আর আরিয়ানের মুহূর্তটা একটু বেশিই অন্তরঙ্গ, একেবারে শোবার ঘরের ছবিতে দেখা যাচ্ছে তাদের!
 
সম্প্রতি লন্ডনে হাই-স্কুলের পড়াশুনা শেষ করেছেন নভ্যা ও আরিয়ান। এরপর থেকে দু'জন মনের সুখে ঘুরে বেড়াচ্ছেন ইতি-উতি। আজ এই রেস্তোরাঁয়, তো কাল সেই ক্লাব থেকে ছড়িয়ে পড়ছিল তাদের হৈ-হুল্লোড়ের ছবি। সেই সব পেরিয়ে এবার তারা রওনা দিয়েছেন ব্যাংককে।
 
কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন নভ্যা, তাতে সুইমিং পুলের ধারে দেখা যাচ্ছে আরিয়ানের পা। পাশে এক বান্ধবীকে ফ্রেম থেকে একটু ছেঁটে দিয়ে নিজের ছবি জুড়ে দিয়েছেন নভ্যা। ছবিতে লেখা, ‘বিরক্ত করবেন না’!
 
এদিকে, শাহরুখ খান বলছেন, তিনি এ সবের কিছুই জানেন না! তার দাবি, ছেলের প্রেম নিয়ে কোনও খবর তার কাছে নেই!
 
বলিউডের বাদশার ভাষ্য, 'আমায় ছেলে-মেয়েরা এ সবের খবর কিছুই জানায় না। ওদের মাকে বললেও বলতে পারে! তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, আমি যেভাবে রুপালি পর্দায় প্রেম করি, তত দূর ওরা পৌঁছতে পারেনি!' সূত্র- মিস মালিনী।