‘শিল্প উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা বিষয়ক আন্তর্জাতিক ফোরামে’ যোগ দিতে গণচীনের কুংমিংয়ে যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ ছাড়া আগামী ১৩ জুন থেকে শুরু হচ্ছে চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী ও ২৪ তম চীনা কুংমিং আমদানি-রপ্তানি পণ্য মেলা। সেখানেও যোগ দেবেন তিনি।
শিল্পমন্ত্রী ১১ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। শুক্রবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল জলিল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।