ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ও শিবির নেতাসহ ৩১ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি নাইম-এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. আব্দুল কাইয়ূম জানান, সরাইল ছাড়া জেলার বাকি আটটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়েছে। আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।