উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করলেন নাদাল

উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল।  এর আগে ইনজুরির কারণে ফেঞ্চ ওপেনের দ্বিতীয় ম্যাচ জেতার পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান সাবেক এই নাম্বার ওয়ান।
 
শুক্রবার নিজের ফেসবুক পেজে খরবটি নিশ্চিত করেছেন স্প্যানিশ এই তারকা।
 
ইনজুরি প্রসঙ্গে নাদাল জানান, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ইনজুরির কারণে আমি কুইন্স ক্লাবে খেলতে পারছি না। আরও গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, এবার উইম্বলডনে আমি খেলতে পারছি না। আমার চিকিৎসকের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছি। ফেঞ্চ ওপেনের ইনজুরি আমাকে এখনো বেশ ভোগাচ্ছে। সেরে উঠতে আরো সময় দরকার।
 
সর্বশেষ এইগন চ্যাম্পিয়নসশিপেও হাতের কবজির ইনজুরির কারণে সরে দাঁড়ান ২০০৮ ও ২০১০ সালের উইম্বলডনে চ্যাম্পিয়ন নাদাল। এখনও ফ্রেঞ্চ ওপেনের সেই ইনজুরিতেই ভুগছেন নাদাল।
 
আগামী ২৭ জুন থেকে শুরু হবে উইম্বলডন।