কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ থেকে পদত্যাগ করেছেন হিথ স্ট্রিক। ইচ্ছে ছিলো ভারতে ক্রিকেট একাডেমিতে কোচিং করানো। তবে আপাতত তাকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে।
শনিবার শুরু হতে যাওয়া ভারত-জিম্বাবুয়ে সিরিজে টেন স্পোর্টসের ধারাভাষ্য কক্ষে অতিথি ধারাভাষ্যকার হিসেবে হিসেবে যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের এই সাবেক ক্রিকেটার।
তিনি বলেন, আমি এর আগেও জিম্বাবুয়ের চারটি সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছি। কাউন্টি খেলার সময় স্কাই স্পোর্টসের হয়ে স্টুডিওতেও কাজ করার অভিজ্ঞতা আছে।
স্ট্রিকের অভিমত, আমি মনে করি সাবেক ক্রিকেটার ও ক্রিকেটের বাইরের ধারাভাষ্যকারদের মধ্যে ভাল মিশ্রণ হয়।কারন সাবেক ক্রিকেটার হলেই সবাই ভাল ধারাভাষ্যকার হয় না।